বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

মুরগির শাহী কোরমা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

পোলাও কিংবা সাদা ভাত এর সঙ্গে কোর্মা হলে জমে বেশ। সেই কোর্মায় যদি যোগ হয় শাহী স্বাদ, তাহলে তো কথাই নেই। অতিথি আপ্যায়নে কিংবা বিশেষ আয়োজনে রাখতে পারেন মুরগির শাহী কোরমা। রেসিপি জানা থাকলে এটি তৈরি করা মোটেও কঠিন নয়। চলুন তবে ঝটপট জেনে নেওয়া যাক মুরগির শাহী কোরমা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংস- দেড় কেজি

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

লবণ- (স্বাদমতো)

পেঁয়াজ বেরেস্তা বাটা- ১ চা চামচ

পোস্তদানা বাটা- ১ চা চামচ

বাদাম বাটা- ১ চা চামচ

আরো পড়ুন : মাত্র কয়েক মিনিটেই তৈরি করুণ দোকানের মতো মুজ!

কিশমিশ বাটা- আধা চা চামচ

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

দুধ- দেড় কাপ

তেজপাতা- ২টি

এলাচি- ৪-৫টি

দারুচিনি- ২ টুকরা

ঘি- ২ টেবিল চামচ

চিনি আধা- চা চামচ

পেঁয়াজ বেরেস্তা- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চুলায় কড়াই দিয়ে তাতে ঘি গরম করুন। গরম হলে তাতে একে একে সব মসলা দিয়ে দিন। এবার মসলা কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে মাংস দিয়ে দিন। এবার মাংস ভালো করে কষিয়ে নিন। কষানো হলে তাতে দুধ দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ মিডিয়াম লো করে দিন। প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। সেদ্ধ হয়ে গেলে চিনি ও বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।

এস/ আই. কে. জে/ 

রেসিপি মুরগির শাহী কোরমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250