রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

বুড়িগঙ্গায় ডুবল যাত্রীবাহী ওয়াটার বাস,উদ্ধার অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০২ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী ওয়াটার বাসডুবির ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ৮টার দিকে সদরঘাটের তেলঘাট এলাকায় একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এতে থাকা অধিকাংশ লোক তীরে উঠে গেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ওয়াটার বাসটি যাত্রী নিয়ে সদরঘাটের শ্যামবাজার ঘাট থেকে তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে ওয়াটার বাসটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে।

আরো পড়ুন:বিদেশি প্রভুদের ওপর ভর করে বিএনপির আন্দোলন দেশকে দুর্বল করবে: ওবায়দুল কাদের

সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ওয়াটার বাসটির কতজন যাত্রী নিখোঁজ আছে, এখনও জানা যায়নি।

এম/


উদ্ধার অভিযান শুরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250