শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনায় ইরানের হামলার খবরের পর আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস সূত্র জানিয়েছে, জেদ্দা, রিয়াদ, আবু ধাবি, সারজাহ, দুবাই, মাস্কট, দোহায় ফ্লাইট স্থগিত করেছে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসও মধ্যপ্রাচ্যের রুটগুলোতে সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।

সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনায় ইরানের হামলার খবরের পর আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (২৮শে ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক বুশরা ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি দেশের এয়ারস্পেসে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ অবস্থায় ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জে.এস/

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250