শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সে দেশে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণের বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। 

আজ শনিবার (২৮শে ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্রে চিকিৎসা সেবার ব্যয় মেটাতে মেডিকেড বা সরকারি সহায়তা ব্যবহার করেন, তবে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এতে সৃষ্ট ব্যয় শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের ওপর বর্তায়।

বার্তায় আরো বলা হয়, কেউ যদি যুক্তরাষ্ট্রের সু‌বিধা অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন- তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন।

জে.এস/

মার্কিন দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250