রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম থেকেও ফ্লাইট বাতিল করা হয়েছি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর সূত্র বলেছে, আজ শনিবার (২৮শে ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২৫ মিনিটে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-দোহা রুটের ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।

তবে যুদ্ধপরিস্থিতির কারণে ফ্লাইটটি ছেড়ে যায়নি। একই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট এবং সন্ধ্যা সাড়ে ৭টার ঢাকা-চট্টগ্রাম-শারজাহ ফ্লাইটও বাতিল করা হয়েছে।

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম রুটের একটি ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।

একই কারণে এয়ার আরাবিয়ার শারজাহ-চট্টগ্রাম ফ্লাইট এবং সালাম এয়ারের মাসকট-চট্টগ্রাম ফ্লাইটও বাতিল হয়েছে। তবে বিমানের মাসকট-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ওমানের মাসকট ত্যাগ করেছে।

ফ্লাইট বাতিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250