রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩১ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনার জন্ম দিয়েছেন সড়ক, সেতু ও পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরাও মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, নাহিদ ইসলাম হাস্যোজ্জ্বল মুখে শেখ রবিউল আলমের সঙ্গে কথা বলছেন। অনুষ্ঠানে যোগ দেওয়ায় মন্ত্রীর প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।

শেখ রবিউল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250