বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিজ্ঞাপনে বিদেশি মডেল ব্যবহারে ২ লাখ টাকা ফি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

নির্মাতা সংস্থা কোহিনূর কেমিক্যাল কোম্পানির লগো

বিজ্ঞাপনচিত্রে বিদেশি মডেল ব্যবহারের কারণে শেষ অবধি ২ লাখ টাকা ফি পরিশোধ করেছে নির্মাতা সংস্থা কোহিনূর কেমিক্যাল কোম্পানি।  

সোমবার (২৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এটি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সাম্প্রতিক একটি সাবানের বিজ্ঞাপনে বিদেশি মডেলের উপস্থিতির বিষয়টি দৃষ্টিগোচর হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ জন্য সরকার নির্ধারিত ২ লাখ টাকা ফি মন্ত্রণালয়ের নির্দিষ্ট আর্থিক কোডে চালানের মাধ্যমে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। 

১৯ জুন পত্রের মাধ্যমে দেওয়া নির্দেশ পালনের জন্য পরের মাসে ২৩ জুলাই মন্ত্রণালয় থেকে একটি তাগিদ পত্রও দেওয়া হয়। পরে চলতি আগস্ট মাসে উল্লিখিত ফি জমা দিয়ে চালানের কপি মন্ত্রণালয়ে পাঠিয়ে অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছে কোহিনূর কেমিক্যাল। 

উল্লেখ্য, চলচ্চিত্র ও বিজ্ঞাপন শিল্পে দেশি শিল্পী-কুশলীদের অধিকার রক্ষায় বিদেশি শিল্পীর অংশগ্রহণে ২০২১ সালের জুনে এ সংক্রান্ত নীতিমালা সংশোধন করে এ ফি ধার্য করেছে সরকার।

এসকে/ 

বিজ্ঞাপনচিত্রে বিদেশি মডেল ২ লাখ টাকা ফি পরিশোধ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250