বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

ফিটনেস রুটিন কেন জরুরি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

লাইফস্টাইলের পরিবর্তন আনতে অনেকেই ফিটনেস রুটিন অনুসরণ করেন। অনেকের কাছে বিষয়টি শুধু বডিবিল্ডিং হলেও আদতে তা নয়। আস্তে আস্তে এ ব্যাপারে ভাবনা বদলাচ্ছে।

জিমে যাওয়া মানেই ফিটনেস রুটিন নয়। খাদ্যাভ্যাস, নিজের কিছু অভ্যাসে নিয়ন্ত্রণ এসবও তো এখানে জড়িত। তবে ফিটনেস রুটিন কেন জরুরি তার কয়েকটি কারণ আমাদের বোঝা জরুরি। 

আপনার শরীর ভালো হবে

শরীরকে বেকায়দা বসিয়ে রাখলেই দূর্বলতা। কিছু করতে না চাওয়ার যে আলসেমি তা শুধু শরীরচর্চার অভাবে। এই সমস্যা থেকে মুক্তি পেতেই ফিটনেস রুটিন। আপনি নিয়মিত ব্যায়াম করছেন, ক্ষিদে পাচ্ছে, ঘুম আসছে, শরীর আস্তে আস্তে একটা নিয়মের সঙ্গে পরিচিত হচ্ছে। অলস থাকলে ভাবনা মস্তিস্কেই থাকে। কিন্তু ব্যায়ামের ফলে রুটিন মাসল মেমরি হয়ে যায়। ফলে স্বাস্থ্য অনেক ভালো হয়। 


শরীর প্রতিরোধক্ষমতা বেশি পাবে

শরীরের প্রতিরোধক্ষমতার বিষয়টি বোঝা দরকার। আচমকা কোনোকিছুর সঙ্গে বাড়ি খেলেই ব্যথায় কাবু আপনি। হাঁটতে গিয়ে একটা বল এসে গায়ে লাগলো। ব্যাস! পেইনকিলার। ব্যথাটা কমে না। প্রতিদিন ছোটখাটো আঘাত আপনায় কষ্ট দেয়। আবার একটু সর্দি হলেই কাবু হয়ে যান। দেহের বাইরে ও ভেতরে দুটোতেই বাজে অবস্থা। ফিটনেস রুটিনে খাদ্যাভ্যাস, এনার্জি খরচ, শরীরের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। তাই আপনার শরীরের প্রতিরোধক্ষমতা কত বাড়বে ভাবুন। 

আরো পড়ুন: ফ্রেঞ্চ ফ্রাই মচমচে হবে নিশ্চিত

মন ইতিবাচক থাকবে

ফিটনেস রুটিন অনুসরণ করা এত সহজ নয়। তবে অনুসরণ করতে পারা মানে আপনি আপনার আলসে মনের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনছেন। আর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ নয়। যখন মনের আলসেপনা নিয়ন্ত্রণে আসবে তখন আপনি নিজেকে ইতিবাচক মনে করবেন। সুস্থ মনে হবে। 

এম/


ফিটনেস রুটিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250