বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

প্রেমিক চেয়ে তরুণীর বিজ্ঞাপন, ৩ হাজারের বেশি আবেদন জমা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ভেরা ডেকম্যানস। ছবি: সংগৃহীত

প্রেমিক হতে চাইলে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। অসংখ্য প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেই প্রেমিক হতে পারবেন। এভাবে নিজের প্রেমিক বেছে নিতে চান ডাচ তরুণী ভেরা ডেকম্যানস।

ইতোমধ্যেই হাজার হাজার আবেদনপত্র জমা পড়েছে ভেরার কাছে। নেদারল্যান্ডের ইন্টারনেট ইনফ্লুয়েন্সারদের মধ্যে পরিচিত মুখ ভেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসে নিজের এই অভিনব প্রস্তাব অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ভেরা।

ভালোবাসা খুঁজে পেতে অ্যাপ্লিকেশনের প্রয়োজন কেন হচ্ছে, তা অনেকেই বুঝতে পারছেন না।ভেরা বলেছেন, ‘বুদ্ধিটা একটু আজব হলেও তরুণদের কাছ থেকে আমি ভালোই সাড়া পেয়েছি। ২৪ ঘণ্টায় তিন হাজারটিরও বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে ভেরার কাছে।

২০২৩-এ একজন ভালো প্রেমিক খুঁজে পাওয়া মোটেই সহজ কাজ না। ছেলেদের ভালোভাবে বুঝতেই আমি অ্যাপ্লিকেশন নেওয়ার প্রক্রিয়াটি শুরু করেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রতি মাসে তিন লাখ ৬০ হাজার ডলার আয় করেন তরুণী। তার অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রেমিক হতে আগ্রহী যুবকদের কাছ থেকে তাদের নাম, ঠিকানা, বয়স, রাশি জানতে চেয়েছেন। এ ছাড়াও, আগে কোনো সম্পর্ক ছিল কি না, তিনি কী কাজ করেন- এই সব তথ্যও জানতে চেয়েছেন ভেরা।

অ্যাপ্লিকেশন ফর্মে কিছু আজব প্রশ্নও করেছেন ভেরা। যেমন, কার্টুন দেখতে পছন্দ করেন কি না, তাও জানতে চেয়েছেন তরুণী। তিনি বলেছেন, ‘আমি স্থায়ী সম্পর্কে যেতে চাই। তাই সব কিছু যাচাই করে নেওয়াই ভালো।’

ওআ/

প্রেমিক বিজ্ঞাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250