বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

নায়িকার প্রেমে পড়ে কিডনি দান করতে চান ট্রাক চালক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

নায়ক-নায়িকাদের এক নজর দেখার জন্য কিংবা তাদের সান্নিধ্য পেতে ভক্ত অনুরাগীরা উদগ্রীব হয়ে থাকেন, ঘটান নানারকম কর্মকাণ্ড। এমন অসংখ্য ঘটনা রয়েছে। এবার এক অভিনেত্রীর প্রেমে পড়ে নিজের কিডনি দিতে রাজি হলেন এক ট্রাক চালক।

বিহারের ভাগলপুরের মেয়ে সঞ্চিতা বসু, ইতোমধ্যেই হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। ফ্যান ফলোয়ারের সংখ্যা কয়েক লাখ। ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ সিনেমার এ নায়িকার প্রেমে পড়েছেন এক ট্রাক চালক। জানালেন, সঞ্চিতাকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। সঞ্চিতার জন্য নিজের দুটি কিডনি দান করতেও প্রস্তুত তিনি।

ববি কুমার মিশ্র নামে এক নেটিজেন তার ফেসবুকে ওই যুবকের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল। ভিডিওতে ট্রাক চালককে বলতে শোনা গেছে, তিনি অভিনেত্রীকে ছাড়া বাঁচতে পারবেন না।

চালক জানান, তিনি গাড়ি চালাতে চালাতে প্রতিদিন অভিনেত্রীর রিল দেখতেন। এরপর সঞ্চিতার প্রেমে পড়েন। রিল দেখার জন্য কোনো কাজে মন দিতে পারছেন না। সে কখনও সঞ্চিতাকে দেখেনি, শুধু তাকে ভালোবাসে। সঞ্চিতার জন্য তার দুটি কিডনি দান করতে প্রস্তুত।

ট্রাক চালক আরও জানান, তার ভালবাসা অবশ্যই একতরফা কিন্তু সে সঞ্চিতাকে খুব ভালবাসে এবং তাকে ছাড়া বাঁচার কথা কল্পনাও করতে পারে না। সঞ্চিতার অনেক ভিডিও ফোনে সেভ করে রেখেছেন চালক।

ওআ/

প্রেম নায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250