মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

নিজের নামের আগে ‘মেগাস্টার’ পছন্দ নয় দেবের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

এত দিন তিনি শুধুই দেব ছিলেন। হঠাৎ হয়ে গেছেন ‘মেগাস্টার দেব’। দুর্গাপূজায় মুক্তি পাবে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। তাতে অভিনেতাকে পরিচয় করিয়ে দিতে বড় বড় করে লেখা রয়েছে— মেগাস্টার দেব। বিষয়টি তার ভক্তরা ভালোভাবে নিলেও অনেকে অভিনেতার সমালোচনাও করছেন।

সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় তার। তবে কী ভেবে হঠাৎ এ উপাধি নিলেন দেব? বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।

সুপারস্টার, মেগাস্টার তকমা পছন্দ করেন না জানিয়ে দেব ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আই হেট দিস থিং। আমার প্রোডাকশনে কতবার যে আমার নামের আগে সুপারস্টার লাগিয়েছিল, আমার প্রতিষ্ঠানের ছেলেগুলো! এজন্য কতবার যে ওরা ঝাড়ি খেয়েছে!’

অভিনেতা দেব জানালেন, রঘু ডাকাত সিনেমায়ও তার নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতার জোরাজুরিতে সেটা এড়াতে পারেননি।

নামের আগে মেগাস্টার জুড়ে গেলেও বিষয়টিকে মোটেই উদ্‌যাপন করেন না বলে জানালেন দেব। তিনি বলেন, ‘আমি এসব প্রশংসায় বয়ে যাই না। আমাকে প্রতিদিনই খাটতে হয়। রঘু ডাকাতের টিজারে এত রেসপন্স পাওয়ার পর আমার মাথায় আরও চাপ বেড়েছে। একটাই ভাবনা, এর পরের কাজটা কী করব! এই মুহূর্তে আমার কাছে এমন কোনো স্ক্রিপ্ট নেই, যার স্কেল আমি রঘু ডাকাতের চেয়ে বড় করতে পারি। আমার নিজের সিনেমার সঙ্গেই আমার কম্পিটিশন।’

জে.এস/

টালিউড দেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250