বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

নায়ক ফারুকের আসনে উপনির্বাচনের তফসিল ১ জুন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ১ জুন ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গত ১৫ মে জাতীয় সংসদের সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) মৃত্যুবরণ করেন। এতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। 

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

সংসদীয় আসনে সীমানা পরিবর্তনের বিষয়ে ইসি আলমগীর বলেন, সীমানা নির্ধারণ নিয়ে পাওয়া আবেদনগুলো পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। অল্প কয়েকটির সীমানা পরিবর্তন করা হয়েছে। আমরা গেজেট করার জন্য সচিবালয়ে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। সচিবালয় থেকে বিজি প্রেসে পাঠানো হবে। আগামী সপ্তাহে হয়তো আপনারা জানতে পারবেন। আমাদের রোডম্যাপ অনুযায়ী আমরা জুন মাসে এটা প্রকাশ করতে পারব। 

আরো পড়ুন: আজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

জনসংখ্যা অনুপাতে সীমানা নির্ধারণ করা হয়নি জানিয়ে এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘অধিকাংশ আবেদনকারী জনসংখ্যার অনুপাতে সীমানা পরিবর্তন চেয়েছে। এ হিসেবে যদি আমরা সীমানা নির্ধারণ করতে চাই তাহলে ঢাকায় আরও দশটা আসন বাড়াতে হবে। তাই বৈজ্ঞানিক ও প্রশাসনিক মাপকাঠি দিয়ে আমরা এগুলো পর্যালোচনা করেছি যে কার দাবি বেশি যুক্তিসংগত সেটা দেখার চেষ্টা করেছি। এতে অল্প কয়েকটি আবেদন আমাদের যুক্তিসংগত মনে হয়েছে এবং সেগুলোই আমরা মেনে নিয়েছি।

এম/

 

ফারুক উপনির্বাচন তফসিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250