বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

দাম কমায় গরুর মাংসের দোকানে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

দীর্ঘদিন চড়া থাকার পর বাজারে কমেছে গরুর মাংসের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে নতুন নির্ধারিত দাম ৬৫০ টাকায়। দাম কমায় রাজধানীর বাজারগুলোতে শুক্রবার (৮ই ডিসেম্বর) ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

রাজধানীর হাতিরপুল ও কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মাংস কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ ক্রেতারা।

তাদের দাবি, দীর্ঘদিন চড়া থাকার পর বাজারে কমেছে গরুর মাংসের দাম। তাই কম দামে মাংস কিনতে দোকানেগুলোতে আসছেন তারা।

 এক ক্রেতা বলেন, নানা নাটকীয়তার পর কমেছে গরুর মাংসের দাম। তবে দাম আরও কমলে ভালো হতো।

 আরেক ক্রেতা  জানান, বাজার সিন্ডিকেট করে এতদিন লাভ করেছে ব্যবসায়ীরা। দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

তবে ব্যবসায়ীদের দাবি, এতে তাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে। এ বিষয়ে বিক্রেতা সিরাজুল হক জানান, ৬৫০ টাকায় মাংস বিক্রি করে প্রতিটি গরুর ক্ষেত্রে ৫ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত লোকসান গুণতে হচ্ছে।

আরেক ব্যবসায়ী বলেন,নতুন নির্ধারিত দামে মাংস বিক্রি করা হচ্ছে। এতে বিক্রি বাড়লেও, কমেছে লাভের পরিমাণ।

এর আগে নানা নাটকীয়তার পর বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে বাজারে প্রতিকেজি গরুর মাংসের দাম সর্বোচ্চ ৬৫০ টাকা নির্ধারণ করেছেন মাংস ব্যবসায়ীরা। পাশাপাশি প্রতি মাসে গরুর দামের ওপর নির্ভর করে মাংসের দাম নির্ধারণের ঘোষণা দিয়েছেন তারা।

ওআ/


গরুর মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250