মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বিথাম্ব’ ভুলবশত গ্রাহকদের মধ্যে প্রায় ৪৪ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন বিতরণ করে ফেলেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি প্রোমোশনাল কর্মসূচির ত্রুটির কারণে এই ঘটনা ঘটে। এর ফলে এক্সচেঞ্জটিতে স্বল্প সময়ের জন্য বিটকয়েন বিক্রির তীব্র চাপ তৈরি হয়। খবর ইনডিপেনডেন্টের।

বিথাম্ব জানায়, গত শুক্রবার তারা ব্যবহারকারীদের জন্য একটি প্রচারণামূলক পুরস্কার হিসেবে দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ২ হাজার ওন (১৬৭ টাকা) বা তার বেশি নগদ অর্থ দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু প্রযুক্তিগত বা কর্মকর্তাদের ভুলে নির্বাচিত ব্যবহারকারীরা নগদ অর্থের বদলে কমপক্ষে ২ হাজার বিটকয়েন করে পেয়ে যান। গণমাধ্যমের তথ্যমতে, এই ভুল বণ্টনের ফলে মোট ৬ লাখ ২০ হাজার বিটকয়েন গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যায়।

বিথাম্ব জানিয়েছে, ঘটনার মাত্র ৩৫ মিনিটের মধ্যেই তারা সংশ্লিষ্ট ৬৯৫ জন গ্রাহকের লেনদেন ও উত্তোলন সাময়িকভাবে স্থগিত করে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা ইতিমধ্যে বিতরণ করা বিটকয়েনের ৯৯.৭ শতাংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে, যার বাজারমূল্য বর্তমান দামে প্রায় ৪৪ বিলিয়ন ডলার।

বিবৃতিতে বিথাম্ব বলেছে, ‘এই ঘটনা কোনো বাহ্যিক হ্যাকিং বা নিরাপত্তা ভঙ্গের সঙ্গে সম্পর্কিত নয়। আমাদের সিস্টেম সিকিউরিটি বা গ্রাহকদের সম্পদ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই।’ তারা ব্যবহারকারীদের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে।

যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ঘটনাটির প্রভাব পড়ে বিটকয়েনের দামে। বিথাম্বের চার্ট অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এক্সচেঞ্জটিতে বিটকয়েনের দাম হঠাৎ করে ১৭ শতাংশ পর্যন্ত কমে দাঁড়ায় ৮১.১ মিলিয়ন ওন। তবে আতঙ্ক কেটে গেলে দাম আবার ঘুরে দাঁড়ায় এবং সর্বশেষ লেনদেনে বিটকয়েনের মূল্য ছিল প্রায় ১০৪.৫ মিলিয়ন ওন।

ক্রিপ্টো বিশ্লেষকদের মতে, এই ঘটনা একদিকে যেমন বাজারে অস্থিরতা তৈরি করেছে, অন্যদিকে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও যাচাই ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।

বিথাম্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250