বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

কুমিরের পেটে জীবন্ত মানুষ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

কুমিরের পেট থেকে টেনে বের করা হচ্ছে জীবন্ত মানুষ। সম্প্রতি এমন এক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবারই কৌতূহল কুমিরের পেট থেকে বের হচ্ছে জীবন্ত মানুষ, কীভাবে সম্ভব!

ভিডিওতে দেখা যায়, একটি কুমির শুয়ে আছে আর তার পেছনে লেজ ধরে বসে আছে একজন মানুষ। এমন সময় কুমিরের মুখ থেকে হাত বের করছেন একজন, পরে তাকে কুমিরের পেট থেকে টেনে বের করে আনেন আরেকজন।

আরো পড়ুন: শুধু পানি খেয়ে বেঁচে আছেন ৫০ বছর!

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ভিডিওটি সত্যি, তবে এতে থাকা কুমিরটি খেলনা ও প্লাস্টিকের। ভিডিওটি ভালো করে দেখলে কুমিরটিকে রোবট মনে হবে।

এদিকে “রোবট কুমি” নামের ভিডিওটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে পোস্টটিতে সাড়ে ছয় লাখের উপর লাইক পড়েছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। এটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট @earth_animals_pix পোস্ট করেছিল। ভিডিওটি প্রচুর শেয়ার ও ভিউ হয়েছে।

এইচআ/  আই.কে.জে


ভাইরাল কুমির জীবন্ত মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250