বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বেই

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস থাকলে অনেক কঠিন পরিস্থিতিও সামলে নেওয়া যায়। আত্মবিশ্বাস সকলের মধ্যেই থাকে। কারও কম, কারও বেশি। কাউকে বাইরে থেকে দেখলে একেবারেই আত্মবিশ্বাসী বলে মনে হয় না। সে ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেকায়দায় পড়তে হতে পারে। কাজের জায়গায়, সহকর্মী ও ঊর্ধ্বতনদের সামনে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার-

অন্যের মতামতকে গুরুত্ব: নিজের বিষয়ে অন্যের মতামতকে গুরুত্ব দিন। এতে অন্যরাও আপনার সঙ্গে একই ব্যবহার করবে।

আত্মপ্রত্যাশা: আত্মবিশ্বাসের অনেকটা জুড়ে রয়েছে আত্মমূল্যায়ন। যে ভাবনা নিয়ে কাজ করবেন সেই কাজের জায়গা ও পারিপার্শিক অবস্থা সম্পর্কে জেনে নিন। আত্মবিশ্বাস বজায় রাখতে দরকার সঠিক পরিকল্পনা। আত্মপ্রত্যাশা হতে হবে বাস্তবসম্মত।

ইতিবাচক থাকা: নিজের সম্পর্কে সব সময় ইতিবাচক কথা বলা জরুরি, তবে সেটা যেন অতিরঞ্জিত না হয়। নিজের ভালো দিকগুলো কর্মক্ষেত্রে সকলের সামনে তুলে ধরুন।

আরো পড়ুন: কী কী সুবিধা পাবেন সর্বজনীন পেনশনে, জেনে নিন বিস্তারিত

কাজের প্রস্তুতি: প্রস্তুতির অভাব আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। প্রস্তুতি না থাকলে কোনো কাজই দক্ষতার সঙ্গে করা সম্ভব নয়।

গঠনমূলক সমালোচনা: সমালোচনা করুন, তবে তা যেন গঠনমূলক হয়। সমালোচনার সময় কাজের ভালোমন্দ যেন মুখ্য হয়ে ওঠে। ব্যক্তিগত কোনো বিষয় যেন প্রাধান্য না পায়।

এসি/ আই.কে.জে/


আত্মবিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250