বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

এবার বিশেষ অনুমতি ছাড়াই নিউইয়র্কে আজান প্রচার করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পবিত্র জুমার নামাজের আজান সুনির্দিষ্ট মাত্রায় শব্দ করে দেওয়া যাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এ ছাড়া পবিত্র রমজান মাসে শুধু মাগরিবের নামাজের আজান সুনির্দিষ্ট মাত্রার শব্দে দেওয়া যাবে।

মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, নতুন নীতি অনুযায়ী, শুক্রবারের জুমার নামাজ ও পবিত্র রমজানে প্রকাশ্যে মাগরিবের আজান প্রচারের জন্য মসজিদগুলোকে এখন থেকে আর কোনো বিশেষ অনুমতি নিতে হবে না।

তিনি আরও জানিয়েছেন, আজান দেওয়ার সময় লাউড স্পিকারের শব্দ যেন নির্দিষ্ট সীমার মধ্যে থাকে সে বিষয়টি নিশ্চিত করতে ও নতুন নীতি সম্পর্কে ধারণা দিতে পুলিশ বিভাগের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরো মসজিদগুলোর সঙ্গে কাজ করবে।

পূর্বানুমতি ছাড়া আজান প্রচারের ব্যাপারে একটি অনুষ্ঠানে নিউইয়র্কের মেয়র বলেছেন, ‘দীর্ঘদিন ধরে, একটি ধারণা কাজ করছে আমাদের কমিউনিটিগুলোকে আজান প্রচারের ব্যাপারে সহায়তা করা হচ্ছে না। আজ আমরা লাল ফিতা কেটে মসজিদ এবং ধর্মীয় স্থাপনাগুলোকে পরিষ্কারভাবে বলছি তারা স্বাধীনভাবে শুক্রবার এবং রমজান মাসে আজান প্রচার করতে পারবে কোনো বিশেষ অনুমতি ছাড়া।’

গত বছর মিনিয়েপোলিসে প্রকাশ্যে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়। মিনিয়েপোলিসের কর্মকর্তাদের সেই উদ্যোগ বিশ্বব্যাপী সাড়া ফেলেছিল।

এদিকে ইসলাম ধর্মাবলম্বীরা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। আর এই নামাজের আগে দেওয়া হয় আজান। এই আজানের মাধ্যমে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়।

আর.এইচ 

নিউইয়র্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250