বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

একসঙ্গে তিন প্রেম, প্রেমিককে পুলিশে ধরালেন প্রেমিকারা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

ছবিতেও যা হয় না, ঠিক সেটিই করে দেখিয়েছেন চীনের তিন তরুণী। ‘মিথ্যা প্রেম ও প্রতারণা’ করায় এক যুবককে পুলিশে ধরিয়েছেন তারা।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বুধবার (৩০ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরের ফেব্রুয়ারিতে ওই তিন নারী একত্রে সাংহাইয়ের ইয়াংপু বিভাগের পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দেন, শিউই নামের এক ব্যক্তি তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন। কিন্তু সেই অর্থ আর তিনি ফেরত দিচ্ছেন না। এছাড়া প্রেমের নামে তিনি প্রতারণা করেছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে ‘প্রেমিক’ শিউইকে আটক করে পুলিশ। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে তাকে আড়াই বছরের সাজাও দেওয়া হয়েছে।

শিউই যে তিন তরুণীর সঙ্গে প্রেম করতেন তাদের একজন হলেন চেং হং। এই তরুণী জানিয়েছেন, শিউইয়ের ওপর তার সন্দেহ শুরু হয়। এরপর মদ খেয়ে যখন শিউই ঘুমাতেন তখন তিনি তার মোবাইল ফোন দেখতেন। তখন তিনি দেখতে পান, শিউইকে একাধিক মেসেজ পাঠিয়েছেন অপর এক নারী; যার মধ্যে একটি মেসেজ ছিল— কেন সে তার ফোন ধরছে না।

চেং হং তখন শিয়াও ফ্যান নামের এক নারীর সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। তখন তিনি জানতে পারেন শিয়াও নামের ওই নারীর সঙ্গেও প্রেমের সম্পর্ক আছে শিউইয়ের এবং তাদের দুজনকেই বিয়ে করার প্রতিশ্রতি দিয়েছেন এই কথিত প্রেমিক।

এখানেই সব শেষ হয়নি। চেং গত ১০ ফেব্রুয়ারি ঝাও লি নামের তৃতীয় এক তরুণীর কাছ থেকে ফোন পান। ওই তরুণী জানান, শিউই তার সঙ্গেও প্রেম করছে।

আরো পড়ুন: এক ব্যক্তির ৪০ স্ত্রী!

এসব জানার পর চেং যখন শিউইক চাপ দেন এবং তার দেওয়া অর্থ ফেরত চান তখন সেগুলো ফেরত দিবে অস্বীকৃতি জানান তিনি। এরপরই ওই তিন তরুণী মিলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

আরেকটি অবাক করা বিষয় হলো— যখন শিউই পুলিশের হাতে ছিলেন তখন তার প্রতারণার শিকার হওয়া তিন তরুণীর মধ্যে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয় এবং তারা একসঙ্গে ঘুরতেও যান!

সূত্র: সাউথ চায়না মর্নিং

এম এইচ ডি/

চীন ভিন্ন স্বাদের খবর বিশ্ব সংবাদ একাধিক প্রেম প্রেমিক প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250