বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

আরো ১৭ জিম্মিকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় সাত সপ্তাহ ধরে যুদ্ধ চলার পর স্থানীয় সময় শুক্রবার (২৪শে নভেম্বর) চার দিনের বিরতি শুরু করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাস।

যুদ্ধবিরতির মধ্যে শনিবার (২৫শে নভেম্বর) দ্বিতীয় দফায় ১৩ জন ইসরায়েলিসহ ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

গাজায় কার্যক্রম পরিচালনা করা রেড ক্রসের কাছে জিম্মিদের হস্তান্তর করার কথা রয়েছে। পরে জিম্মিদের বহনকারী অ্যাম্বুলেন্স যাবে মিশর সীমান্তের দিকে।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শুক্রবার ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেয় ইসরায়েল।

আরো পড়ুন: প্যালেস্টাইনের ৩৯ নাগরিককে মুক্তি দিলো ইসরায়েল

এর আগে শুক্রবার থাইল্যান্ডের ১০ নাগরিক, এক ফিলিপাইনের নাগরিক এবং ১৩ ইসরায়েলিসহ ২৪ জিম্মিকে মুক্তি দেয় হামাস। কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বিষয়টি নিশ্চিত করেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসে বিমান হামলার পর থেকে এ পর্যন্ত ১৪০০ ইসরায়েলির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ হাজার ৮০০ প্যালেস্টাইনি নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

এসকে/ 

ইসরায়েল হামাস প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250