বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

গরুর মাংস কেজি ৬৪০ টাকা, যেখানে মিলছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সুখবর

দাম বৃদ্ধির কারণে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবার গরুর মাংস কিনে খেতে পারছেন না। তবে রাজধানীর তেজগাঁও এলাকার নাখালপাড়ায় দেখা গেছে  ভিন্ন  চিত্র। 

বাজারে যেখানে গরুর মাংসের দাম ৭৫০-৮০০ টাকা কেজি, সেখানে বিসমিল্লাহ মাংসের দোকানে মাত্র ৬৪০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস। 

সরেজমিনে দেখা যায়, দোকানের সামনেই গরু জবাই হচ্ছে। সেখানে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দোকানে মাংস তোলা হচ্ছে। মানুষজন এসে সাধ্যমতো মাংস কিনে নিয়ে যাচ্ছেন। কম দামে মাংস কিনতে পেরে ক্রেতারা স্বস্তি প্রকাশ করছেন। 

মাত্র ৬৪০ টাকায় গরুর মাংস বিক্রির এমন উদ্যোগ নেওয়ায় প্রশংসিত হচ্ছেন এই মাংস ব্যবসায়ি।

ক্রেতারা জানান, সব জায়গাতে এমন উদ্যোগ নেওয়া উচিত।

উল্লেখ্য,  এর আগে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করেন শাহজাহানপুরের খলিল গোস্ত বিতান।

ওআ/কেবি


গরুর মাংস গরুর মাংস দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250