বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বসার ভঙ্গিই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মানুষের বসার ভঙ্গি দেখে জানা যাবে তার ব্যক্তিত্ব, এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সাইকোলোজিক্যাল ফ্যাক্ট বলছে, কারো বসার ভঙ্গি থেকে সহজেই বোঝা সম্ভব মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে। সম্প্রতি প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকেও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়। যেমন-

১. যারা হাঁটু একসঙ্গে কিন্তু পায়ের দুই পাতায় দূরত্ব রেখে বসেন, তারা মূলত চিন্তাহীন প্রকৃতির হন। অর্থাৎ তারা কঠিন সময়েও স্বাভাবিক হয়ে থাকতে পারেন। এ ধরনের মানুষেরা পরিকল্পনাহীন জীবনযাপনে অভ্যস্ত।

২. যদি কাউকে আপনি পায়ের ওপর পা তুলে বসতে দেখেন, তাহলে বুঝবেন তিনি বেশ উচ্চাকাঙ্ক্ষী। হাসিখুশি হয়ে জীবন কাটানোতেই প্রাধান্য দেন তারা।

আরো পড়ুন : যেসব লক্ষণে বুঝবেন চশমা বদল করা উচিত

৩. যারা হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন, তারা সহজে কাউকে বিশ্বাস করেন না। কথা বলতে পছন্দ করেন। সময়ের অপচয় করে এমন মানুষ তাদের অপছন্দ।

৪. যারা হাঁটু ও পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন, তারা নিজের মধ্যে গুটিয়ে থাকতে পছন্দ করেন। এরা বেশ ভদ্র ও শান্ত স্বভাবের হন।

৫. যারা হাঁটু ও পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে একটু হেলিয়ে বসেন, তারা কাজে বেশি মনোযোগী। স্পষ্টভাষী হওয়ার পাশাপাশি এরাও বেশ উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন।

এস/ আই.কে.জে 

বসার ভঙ্গি ব্যক্তিত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250