বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়ার গুরুত্ব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন খাবারের তালিকায় পুষ্টিকর খাবার ও প্রেবায়োটিক রাখতে হবে। প্রোবায়োটিক হলো কিছু ভালো ব্যাকটেরিয়া যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে আমাদের মেটাবলিজম বৃদ্ধি করে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রোবায়োটিক শরীরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায়। নিয়মিত পেটের সমস্যা হলে কিংবা ফোলাভাব দেখা দিলে বুঝতে হবে শরীরে প্রোবায়োটিকের ঘাটতি রয়েছে।

কোন কোন খাবারে প্রোবায়োটিক থাকে জেনে নিই-

১. প্রোবায়োটিকের উন্নত উৎস টকদই। এটি অন্ত্রের ও হাড়ের স্বাস্থ্যেরও উন্নতি করে। শরীরে দরকারি ব্যাকটেরিয়া বাড়িয়ে পাচক প্রক্রিয়া ত্বরান্বিত করে।

আরো পড়ুন : ভাত খেলে কি গ্যাস্ট্রিক কমে?

২. লবণ এবং পানিতে ভেজানো শসা, ভিটামিন কে-এর ভালো উৎস। এর স্বাদ টক হওয়ার কারণে হজম স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই আচার। স্বাস্থ্যকর প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার একটি দুর্দান্ত উৎসও এটি।

 ৩. কিমচি একটি কোরিয়ান খাবার। যা বাঁধাকপি, মরিচ, রসুন, আদা, লবণ এবং স্ক্যালিয়ন ব্যবহার করে তৈরি করা হয়। এই খাবারটি হজমশক্তি বাড়ায়।

 ৪. এছাড়াও ঘরে তৈরি বাটার মিল্ক প্রোবায়োটিকের আরেকটি সমৃদ্ধ উৎস। এতে ফ্যাট কম এবং প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান আছে যেমন- বি-১২, রাইবোফ্লাভিন, ক্যালসিয়াম এবং ফসফরাস। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৫. ডার্ক চকোলেটেও প্রোবায়োটিক থাকে। এতে আপনার রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

প্রোবায়োটিক প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের উভয়ের জন্যই উপকারী পারে। প্রতিদিন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেলে আপনি অনকে অসুখ থেকে মুক্ত থাকতে পারবেন।

এস/ আই.কে.জে

প্রোবায়োটিক খাবার তালিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250