বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

মজাদার পাউরুটির পাকোড়া!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকোড়া খেতে কে না পছন্দ করে। ইফতারে অনেকেই বাহারি পাকোড়া রাখেন। এবার না হয় স্বাদ পাল্টাতে তৈরি করুন পাউরুটির পাকোড়া। পাউরুটি, ডিম, দুধ ও বিভিন্ন মসলা দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন বিশেষ এই পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. পাউরুটি ৮ টুকরো

২. তরল দুধ এক কাপ

৩. ডিম একটি

৪. পেঁয়াজ কুচি এক কাপ

৫. কাঁচা মরিচ কুচি পরিমাণমতো

আরো পড়ুন : ইফতারে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের ২ স্যুপ

৬. চিনি আধা চা চামচ

৭. লবণ স্বাদমতো

৮. মরিচের গুঁড়া এক চা চামচ

৯. বেকিং পাউডার আধা চা চামচ ও

১০. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে পাউরুটি নিন। এর সঙ্গে তরল দুধ, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, চিনি, লবণ, মরিচের গুঁড়া ও বেকিং পাউডার ভালোভাবে মাখিয়ে নিন।

মাখানো হয়ে গেলে বড়া আকারে গরম তেলে ছেড়ে ভাজুন। দুপাশ উল্টে এপিঠ-ওপিঠ ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাউরুটির বড়া।

এস/ আই. কে. জে/ 


রেসিপি পাউরুটির পাকোড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250