রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি *** সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান *** খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে শোকের মাতম

সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচানোর লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ফলে সিলেট টেস্টের পর চট্টগ্রামেও আগে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ। 

এদিকে দীর্ঘ এক বছর পর এই ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে দুই পরিবর্তন নিয়ে টাইগাররা একাদশ সাজিয়েছে।

শনিবার (৩০শে মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়। ম্যাচটিতে আগে থেকেই এক পরিবর্তনের কথা ধারণা করা গিয়েছিল। তবে সাকিবকে সুযোগ করে দিতে কোনো ব্যাটার বসতে পারেন ভাবা হলেও, বাড়তি ব্যাটসম্যান নিয়েই নামছে বাংলাদেশ।

আরও পড়ুন: প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। ফলে বিশ্রাম দেওয়া হয়েছে সিলেট টেস্টে খেলা দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকে। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের ১০৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। 

বাংলাদেশের একাদশ 

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। 

শ্রীলঙ্কার একাদশ 

দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়াসুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো। 

এসকে/ আই.কে.জে

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250