রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

#

ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পবিত্র কোরআন উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  

গতকাল শনিবার (২৮শে ফেব্রুয়ারি) রাত ১০টার পর মিরপুরে আমিনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে যান আসিফ। ভাতৃত্বের জায়গা থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে এই উপহার দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সেখানে বিশেষ কোনো ইস্যুতে আমিনুল হকের সঙ্গে কথা হয়নি আসিফের।

অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ড গঠন করা হয়। এই বোর্ডকে অবৈধ বলে মন্তব্য করেছিলেন আমিনুল হক। 

তবে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাকে। আসিফের বিশ্বাস, নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টাই করবেন আমিনুল হক।

আসিফ বলেছিলেন, ‘আমাদের প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানাই এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তিনি যেহেতু সব ফেডারেশনগুলোর বস, একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদেরও বস– তার দায়িত্ব এখন অনেক বেশি। অতীতে যে অবস্থানে ছিলেন, সেটা ছিল জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক। তো ওই জায়গা থেকে যেটা সব সময় বলি, আমরা ২৫ জন পরিচালক আছি, সারা বাংলাদেশে ২৬ নম্বর পরিচালক তারা বলতে পারেন। কিন্তু দায়িত্বের জায়গা হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী, যেটার মন্ত্রী হচ্ছেন তারেক রহমান সাহেব, অর্থাৎ উনার হাতে মন্ত্রণালয়টা রেখেছেন।’

আমিনুল হকের কাছে বড় প্রত্যাশার কথা আসিফের, ‘আমিনুল সাহেব যে কথাগুলো বলেছেন অতীতে, সেগুলো এখন বলছেন না এবং তার এটা জানেন যে মন্ত্রী হওয়ার পরে কীভাবে বলতে হয়—এটা আমার খুব ভালো বিষয় মনে হচ্ছে। তো আশা করছি, তিনি সব ফেডারেশন নিয়ে মাথা ঘামাবেন এবং বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে যেখানে যেখানে সমস্যাগুলো আছে, সেটা তিনি বের করবেন এবং বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করবেন, যেন আমাদের কিশোর গ্যাং এবং মাদক থেকে মুক্ত থাকতে পারে।’

জে.এস/

আসিফ আকবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250