সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর নামে আকিকা দেবেন ঢাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী (১২ই রবিউল আউয়াল) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে আকিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শনিবার (১৪ই সেপ্টেম্বর) ঢাবি ক্যাম্পাসের মল চত্বরে তারা এই ঘোষণা দেন। আকিকার জন্য ২টি গরুও কেনা হয়েছে।

এ প্রসঙ্গে ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত গণমাধ্যমকে বলেন, রোববার বাদ মাগরিব শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ পবিত্র দিনে পৃথিবীতে আগমন করেছেন আমাদের প্রাণপ্রিয় মহানবী (সা.)। এ উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রিয় নবীর পবিত্র নামে আকিকা করবো।

তিনি বলেন, আমরা আমাদের মহানবীকে ভালোবাসি। এই কথাটা সর্বত্র উচ্চারিত হোক। সেই ভালোবাসা থেকে আমাদের আজকের এই আয়োজন। আমরা চাই সেই ভালোবাসার ফোয়ারা ছড়িয়ে পড়ুক সর্বত্র।  

ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ ইয়াকুব আহমেদ মজুমদার বলেন, আকিকার পশু জবাইয়ের পর সেই গোশত দিয়ে তাবারুক রান্না হবে। ১৫ই সেপ্টেম্বর রোববার বাদ মাগরিব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে এক নাতে রাসূল ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান ‘দাওয়াত-এ-ইশক’ অনুষ্ঠিত হবে। সেখানে এই তাবারুক বিতরণ করা হবে।

ওআ/ আই.কে.জে/

ঢাবি শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250