বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

বন্ধুত্ব গড়ার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবার জীবনেই কমবেশি বন্ধু থাকে। রক্তের সম্পর্ক না থাকলেও বন্ধুর সঙ্গে অনেকেরই গড়ে ওঠে আত্মার সম্পর্ক। আজ কিন্তু বন্ধুত্ব গড়ার দিন। অর্থাৎ নতুন বন্ধু দিবস।

যাদের বন্ধু নেই, তারা আজই চাইলে নতুন কাউকে বন্ধু বানিয়ে নিন। আবার আপনাদের যাদের এরই মধ্যে বন্ধু আছে, তারা পরখ করে দেখতে পারেন প্রকৃত বন্ধু আছে কি না আপনার। কারণ প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া দুষ্কর।

জানলে অবাক হবেন, বন্ধুত্বেও আছে আসল-নকল। অনেকে বন্ধুত্ব গড়ে তোলেন অপর বন্ধুর কাছ থেকে সুবিধা গ্রহণের জন্য। তবে প্রকৃত বন্ধু কখনও আপনার থেকে সুযোগ-সুবিধা নেবে না বরং সবসময় উপকার করে যাবে। তাই প্রকৃত বন্ধু চেনার কিছু কৌশল জেনে নিন-

প্রয়োজন শেষে বন্ধু কি খোঁজ নেয়?

সবকিছুতেই বন্ধুটি আপনাকে প্রয়োজন মনে করছে কি-না তা বোঝার চেষ্টা করুন। অর্থাৎ শুধু বিপদে পড়লেই সে আপনার কাছে সাহায্য চাচ্ছে কি-না তা পরখ করুন। প্রকৃত বন্ধু আপনাকে শুধু প্রয়োজনে নয় সবসময় স্মরণ করবে। অন্যদিকে নকল বন্ধুরা প্রয়োজন শেষে আর খোঁজ নেবে না।

গোপনীয়তা বজায় না রাখা

বন্ধুত্বের মধ্যে বিশ্বস্ততা থাকা উচিত সবচেয়ে বেশি। ধরুন, আপনি মনের কোনো কথা শেয়ার করলেন বন্ধুর সঙ্গে, কিন্তু সে ওই কথা শুনে অন্য বন্ধুকে বলে দিলো।

পরবর্তী সময়ে আপনি যখন বিষয়টি জানবেন তখন ওই বন্ধু বিষয়টি আর স্বীকার করবে না। এমনটি ঘটলে বুঝবেন তিনি আপনার প্রকৃত বন্ধু নয়। কারণ প্রকৃত বন্ধুরা বন্ধুর কথা নিজের কাছেই রাখেন এবং উপকার ও সৎ পরামর্শ দেন।

আরো পড়ুন : সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে মানুন এই টিপসগুলো

বন্ধুর সঙ্গে কি আপনার মতামত মেলে?

মিলিয়ে দেখুন বন্ধুর সঙ্গে আপনার মতামত মিলছে কি না। সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে কি না তাও লক্ষ্য করুন। যদি দু’জনার মতামত একই হয় তাহলে ভালো লক্ষণ। প্রকৃত বন্ধুর সঙ্গে মতের মিল থাকলেও অন্যদের সঙ্গে থাকে না।

বন্ধু কি কোনো প্রতিশ্রুতি রক্ষা করে?

প্রকৃত বন্ধুরা সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। যদি আপনার বন্ধু সব ধরনের প্রতিশ্রুতিই ভঙ্গ করেন, তাহলে বুঝবেন তিনি সঠিক নন।

বন্ধু কটুক্তি করছে না তো?

বন্ধুরা একে অন্যের সঙ্গে দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক। তবে অনেক সময় দেখা যায়, আপনি যাকে বন্ধু ভাবছেন সে অন্যদের সামনে আপনাকে কটুক্তি করছে কিংবা বিব্রত করছে। প্রকৃত বন্ধুরা কখনও আপনার ভাবমূর্তি নষ্ট করবে না অন্যদের কাছে।

গসিপ করা

গসিপ বা মিথ্যা কথা বলেন এমন বন্ধুদের সংস্পর্শ এড়িয়ে চলবেন। এরা বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে থাকেন। নিজেরা অন্যের কাছে ভালো থেকে তারা অন্যকে হেয় করেন বিভিন্নভাবে।

উদার তো?

আপনার বন্ধুটি অন্য সবার কাছে যেমনই হোক না কেন সে আপনার জন্য উদার কি না সেটা দেখুন। ভালো বন্ধুরা কখনও কৃপণ প্রকৃতির হন না। বন্ধুর প্রয়োজনে সে সবকিছু করতে প্রস্তুত থাকেন।

প্রতিটি মানুষেরই কিছু না কিছু ক্রটি থাকেই। প্রকৃত বন্ধু সেই ত্রুটি বা মন্দকেও মেনে নেন। এমন বন্ধু আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/

বন্ধুত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250