শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি, নতুন দিগন্তে দেশের অর্থনীতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধি পাওয়া ও বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির পথে।

বাংলাদেশ ব্যাংকের সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম থেকে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত পাঁচ মাসে ৩৩০ কোটি ডলার পরিশোধের পর দেশে বৈদেশিক রিজার্ভ পরিস্থিতি বেশ শক্তিশালী হয়েছে। গত ৫ই আগস্টের পর সরকার দায়িত্ব নেওয়ার সময়, দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৩৭০ কোটি ডলার, যার মধ্যে ৩৩০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। পরিশোধের পরও দেশের রিজার্ভ বেড়ে ২১.৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি এবং আত্মবিশ্বাসের সংকেত।

এছাড়া, গত ডিসেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। দেশজুড়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গত মাসে ২৬৩ কোটি ৯০ লাখ ডলার পৌঁছেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। রেমিট্যান্স প্রবাহের এই বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরেছে এবং রিজার্ভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দেশের রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ। আগের বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রফতানি আয় অনেক বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রা সংগ্রহে বড় ধরনের ভূমিকা রেখেছে। গত অর্থবছরে যেখানে রফতানি আয় ৫.৮৯ শতাংশ কমেছিল, সেখানে এবার তা বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন—রফতানি প্রবৃদ্ধি এবং রেমিট্যান্স বৃদ্ধির কারণে দেশে বৈদেশিক মুদ্রার সংকট অনেকটা দূর হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন হিসাব অনুযায়ী, বর্তমানে রিজার্ভ ২১.৩৮ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২ হাজার ১৫০ কোটি ডলার। এর আগে, গত নভেম্বরের শেষে রিজার্ভ ছিল ২ হাজার ১৮ কোটি ডলার, এবং গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৪৯৭ কোটি ডলার। ফলে, ডিসেম্বর মাসে রিজার্ভের পরিমাণ বেড়েছে ২৬২ কোটি ডলার এবং গ্রস রিজার্ভ বেড়েছে ১৭৪ কোটি ডলার।

বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবি থেকে ঋণের অর্থ ছাড়ের কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। এদিকে, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বেড়েছে এবং অর্থ পাচারও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ফলে দেশে মুদ্রার মজুত বৃদ্ধি পেয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা গণমাধ্যমকে বলেন, আমরা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ নিয়েছি এবং পাচার রোধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করা হচ্ছে এবং তাদের শিগগিরই এই ধারাবাহিক উন্নতি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ওআ/কেবি

রেমিট্যান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250