বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

২৮ হাজার মোবাইল ফোন বন্ধের নির্দেশ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনলাইনে প্রতারণা ঠেকাতে ২৮ হাজার মোবাইল ফোন সেট বন্ধের নির্দেশ দিয়েছে ভারত সরকার। অবিলম্বে এসব হ্যান্ডসেট ব্লক করার জন্য দেশটির টেলিকম অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এসব স্মার্টফোনে ব্যবহৃত ২০ লাখ নম্বর রি-ভেরিফাই করারও নিদেশ দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম এবং আর্থিক প্রতারণা করতে ওই হ্যান্ডসেটগুলো ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।  

ভারতের ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (ডিওটি), কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) এবং রাজ্য পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে সাইবার ক্রাইম এবং আর্থিক প্রতারণা ঠেকানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ভারতের নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন : মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবে মোবাইল অ্যাপ!

দেশটির ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন শুক্রবার (১০ই মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তারা সাইবার ক্রাইম ও আর্থিক প্রতারণায় টেলিকম সামগ্রীগুলোর ব্যবহার ঠেকাতে তৎপর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের যৌথ বিশ্লেষণে উঠে এসেছে, সাইবার ক্রাইমের কাজে ২৮ হাজার ২০০ মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের তদন্তে উঠে আসে, এই মোবাইল হ্যান্ডসেটগুলোতে ২০ লাখ নম্বর ব্যবহৃত হয়েছে।  

এই বিষয়টি নজরে আসতেই ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন টেলিকম অপারেটরদের উদ্দেশ্যে নির্দেশ দেয়, এই ২৮ হাজার ২০০ সেট ব্লক করতে হবে। এই সেটগুলোতে ব্যবহৃত ২০ লাখ নম্বর পুনরায় যাচাই করতে হবে।

এস/ আই.কে.জে/

মোবাইল ফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250