বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

শাহবাগে অবস্থান কর্মসূচি, রাতভর আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলনে নামেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রাত ১১টার দিকে অবস্থান কর্মসূচি শুরু হয়, যা রাত পেরিয়ে আজ শুক্রবার (১৯শে ডিসেম্বর) সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। ভোরের আলো ফুটতেই শাহবাগ এলাকায় ছাত্র-জনতার উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে। আজ শুক্রবার সকাল ৭টার পরও শাহবাগ মোড়ে বিক্ষোভ চলতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড় সম্পূর্ণ অবরোধ করে রাখা হয়েছে। রাতের তুলনায় ভোরে বিক্ষোভকারীর সংখ্যা কিছুটা কম থাকলেও দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম আবার বাড়তে শুরু করেছে।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে রয়েছে; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।

জে.এস/

অবস্থান কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250