বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হচ্ছে ৩০শে জুলাই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ৩০শে জুলাই থেকে। এর আগে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২৬শে মে। তিন ধাপে আবেদন চলবে আগামী ১১ই জুন পর্যন্ত।

বুধবার (১৬ই মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির এই নীতিমালা প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩শে জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৯শে জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৩০শে জুন থেকে, যা চলবে ২রা জুলাই পর্যন্ত।

আরো পড়ুন: একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, অনলাইনে আবেদন

এদিকে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৪ঠা জুলাই। একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন শুরু হবে ৫-৮ই জুলাই পর্যন্ত।

একাদশ শ্রেণির ভর্তিসংক্রান্ত শিডিউলে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে তৃতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৯-১০ই জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপের মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের ফল ১২ই জুলাই প্রকাশ হবে। তৃতীয় ধাপের ভর্তি নিশ্চয়ন করতে হবে ১৩-১৪ই জুলাইয়ের মধ্যে।

এইচআ/ আই.কে.জে/ 

একাদশ শ্রেণি পাঠদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250