বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৬ বছরের কম বয়সীদের জন্য ইউটিউব অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের ফলে এখন টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স ও স্ন্যাপচ্যাটের মতোই নিষিদ্ধ প্ল্যাটফর্মের তালিকায় যুক্ত হচ্ছে ইউটিউবও। ইতিপূর্বে ইউটিউবের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যালফাবেট এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেও অস্ট্রেলিয়ার সরকার তার অবস্থানে অটল রয়েছে।

আজ বুধবার (৩০শে জুলাই) ব্রিটেন-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, আগামী ১০ই ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ২০২৪ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গৃহীত এক আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে, ১৬ বছরের কম বয়সীরা নির্দিষ্ট কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। এ ক্ষেত্রে তারা ইউটিউবে ভিডিও দেখতে পারবে, কিন্তু কোনো অ্যাকাউন্ট খুলতে বা ভিডিও আপলোড কিংবা কোনো মন্তব্য করতে পারবে না।

এই নিষেধাজ্ঞার পেছনে বড় ভূমিকা রেখেছেন অস্ট্রেলিয়ার ‘ই-সেফটি কমিশনার’ জুলি ইনম্যান গ্রান্ট। শিশুদের অনলাইন ব্যবহার নিয়ে তার করা এক প্রতিবেদনে দেখা গেছে—১০ থেকে ১৫ বছর বয়সী প্রায় ২ হাজার ৬০০ শিশুর মধ্যে ৪০ শতাংশই জানিয়েছে, তারা ইউটিউবে ক্ষতিকর কনটেন্টের সম্মুখীন হয়েছে। এতে নারীবিদ্বেষমূলক বক্তব্য, সহিংস ভিডিও এবং খাওয়ার ব্যাধি উসকে দেওয়া কনটেন্ট অন্তর্ভুক্ত ছিল। ওই প্রতিবেদনে ইউটিউবই সবচেয়ে বেশি অনলাইন ক্ষতির জন্য দায়ী প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে অ্যালফাবেট দাবি করেছে—ইউটিউব একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম নয় এবং এটি শিশুদের জন্য উপকারী। ইউটিউব টিভি স্ক্রিনে দেখা যায় এমন উচ্চমানের ভিডিও কনটেন্ট সরবরাহ করে এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত নয়। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রায় ৭৫ শতাংশ শিশু ইউটিউব ব্যবহার করে।

তবে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের একটা সামাজিক দায়িত্ব আছে। আমাদের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য এসবের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।’

জে.এস/

অস্ট্রেলিয়া ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250