রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০২ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

কোলাকুলি করছেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি: এএফপি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘প্রিয় বন্ধু ভারতের’ ওপর ২০-২৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে, যার আপাতত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১লা আগস্ট।

আমেরিকার সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, স্কটল্যান্ড সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্পকে বহনকারী রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা (২০–২৫ শতাংশ শুল্ক) হতে পারে। ভারত আমাদের প্রিয় বন্ধু, কিন্তু তারা প্রায় সব দেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করে। এটা চলতে পারে না।’

পরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ নিশ্চিত করেন তিনি। ট্রাম্প বলেন, ১লা আগস্ট থেকে ভারত একটি ‘অনির্দিষ্ট’ দণ্ডের মুখোমুখি হবে। তবে কী ধরনের দণ্ড কিংবা কেন দণ্ড দেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে আমরা তাদের সঙ্গে তুলনামূলক কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ শুল্কের মধ্যে অন্যতম, এবং তাদের যেকোনো দেশের চেয়ে সবচেয়ে কঠোর ও আপত্তিকর নন-মনিটারি বাণিজ্য বাধা রয়েছে।'

ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250