বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

মোটর-ইলেক্ট্রনিকস, ওষুধ, সার্জিক্যাল পণ্য ও শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে বিপুল বাণিজ্য সম্ভাবনা দেখছেন বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ী-উদ্যোক্তারা। এ ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ বাণিজ্য উদ্যোগ বড় সুফল বয়ে আনতে পারে বলে আশাবাদী উভয় পক্ষ।

আজ বৃহস্পতিবার (৩রা জুলাই) সকালে রাজধানীর মতিঝিলে স্থানীয় ব্যবসায়ী এবং ঢাকায় সফররত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এক নেটওয়ার্কিং সভায় এসব কথা উঠে আসে। উক্ত সভার আয়োজন করে ‘ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এফবিসিসিআই)।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।

সভায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বৈচিত্রকরণের গুরুত্ব তুলে ধরে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, মোটর ও ইলেক্ট্রনিকস সামগ্রী এবং শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাত উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ঔষধ, সার্জিক্যাল পণ্য ও যন্ত্রাংশ, টেক্সটাইলস প্রভৃতি খাতের সম্ভাবনাকেও কাজে লাগানোর সুযোগ রয়েছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ বলেন, ব্যবসা-বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কারে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং কর্মসূচি চলমান থাকবে বলে আমি আশাবাদী।


এফবিসিসিআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250