শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

মটরশুঁটির এই উপকারিতাগুলো কি জানতেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মটরশুঁটির দেখা মেলে বছরের এই সময়টাতে। বিভিন্ন প্রকার সবজি ও রান্নায় ব্যবহার করা হয় এই মটরশুঁটি। এটি বেশ সুস্বাদু। পোলাও, খিচুড়ি, নুডলস, পাস্তা তৈরিতেও ব্যবহার করা হয় মটরশুঁটি। মটরশুঁটির কচুরিও বেশ জনপ্রিয় একটি খাবার। তবে এটি কি কেবল সুস্বাদু, এর কি পুষ্টিগুণ কিংবা উপকারিতা নেই? সেকথাই বলছি। আপনার এই পছন্দের মটরশুঁটির কিন্তু রয়েছে অনেক উপকারিতা। যেগুলো আপনি হয়তো জানেন না। চলুন জেনে নেওয়া যাক মটরশুঁটির কিছু উপকারিতা সম্পর্কে-

১. প্রোটিনের চাহিদা পূরণ করে

আমাদের সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ করা জরুরি। পুষ্টিবিদদের মতে, এক বাটি মটরশুঁটি খেলে তা ২ টুকরা মাছ বা মাংসের সমপরিমাণ প্রোটিনের চাহিদা পূরণ করে।’ এই শস্যদানায় রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন। তাই আপনার প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে খাদ্যতালিকায় রাখতে পারেন মটরশুঁটি।

আরো পড়ুন : খাবার চিবিয়ে না খেলে শরীরে যা হতে পারে

২. কোলেস্টেরল নিয়ন্ত্রণে কাজ করে

শরীরে জন্য ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা জরুরি। নয়তো সেখান থেকে বিভিন্ন অসুখ বিশেষ করে হৃদরোগ দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের সমস্যা দূরে রাখতে আপনাকে সাহায্য করতে পারে মটরশুঁটি। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে নিয়মিত মটরশুঁটি খেতে পারেন। সেইসঙ্গে শরীরে ট্রাই গ্লিসারাইড উৎপাদন কমাতেও সাহায্য করে এটি। ফলে বিভিন্ন অসুখ থেকে দূরে থাকা সহজ হয়।

৩. ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে

আমাদের সুস্থ থাকার জন্য ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা কতটা জরুরি তা জানা আছে নিশ্চয়ই? এই কাজে সাহায্য করে উপকারী শস্য মটরশুঁটি। এর গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই কম। সেইসঙ্গে মটরশুঁটিতে থাকে উচ্চমাত্রায় ফাইবার ও প্রোটিন। যে কারণে এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, টাইপ ২ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে প্রোটিন সম্পন্ন খাবার উপকারী। 

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। মটরশুঁটিতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী। সেইসঙ্গে এতে আরও থাকে ভিটামিন সি, ই এবং জিঙ্কের মতো উপাদান। যা বিভিন্ন রোগ থেকে শরীরকে মুক্ত রাখে। এটি হজমক্ষমতাও ভালো রাখে।

এস/এসি


মটরশুঁটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250