বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

কবুতরের লড়াই প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকার ফরিদাবাদের ‘একঝাঁক পায়রা অর্গানাইজেশন’ ক্লাবের আয়োজনে মানিকগঞ্জে কবুতরের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীকে দেওয়া হবে লাখ টাকা পুরস্কার।

রোববার (১৮ই ফেব্রুয়ারি) সকাল ৭টায় শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (বিজয় মেলা মাঠ) ১৯ জন সৌখিন কবুতর পালন প্রতিযোগীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিযোগিতায় বিজয়ীকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

আয়োজন কমিটির সদস্য ইমতিয়াজ খান আবির বলেন, একঝাঁক পায়রা অর্গানাইজেশন নামে ফরিদাবাদের একটি ক্লাব সৌখিন কবুতর পালনকারীদের মধ্যে উৎসাহ বাড়াতে এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এখানে মোট ১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। বিজয়ীকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যদেরও পুরস্কার দেওয়া হবে।

তিনি বলেন, আমরা এ প্রতিযোগিতা ৫ দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে করছি। প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন ধরনের কবুতর নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ৫ দিনের এ আয়োজনের মধ্যে আজ চতুর্থ দিনের মতো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন গাজীপুর, ২য় দিন মাওয়া, ৩য় দিন নরসিংদী, আজকে চতুর্থ দিন মানিকগঞ্জে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেষদিন কুমিল্লার দাউদকান্দিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ওআ/

কবুতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250