শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়-রাশমিকাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি মোদির, কী লেখা আছে এতে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানা গতকাল (২৬শে ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানমণ্ডপে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তারা নতুন জীবনের শুরু করতে যাচ্ছেন। এ বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর একটি শুভেচ্ছাবার্তা।

চিঠিতে মোদি বিজয়–রাশমিকার উভয় পরিবারকে বিয়ের শুভক্ষণে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, বিজয় ও রাশমিকার বিয়ের আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। দেবরকোন্ডা এবং মন্দানা পরিবারকে এ আনন্দময় অনুষ্ঠান উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা।

তিনি আরও উল্লেখ করেছেন, এটি বিজয় ও রাশমিকার জীবনের নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা। সাত ধাপ একসঙ্গে এগিয়ে যাওয়ার পর তারা জীবনের সঙ্গী ও বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকবে। বিজয় বা রাশমিকা চলচ্চিত্র জগতে নতুন নন, কিন্তু তাদের বাস্তব জীবনের এ নতুন অধ্যায় প্রেম, স্নেহ এবং বন্ধুত্বে ভরা, যা রূপালী পর্দার জাদুকে ছাপিয়ে যাবে।

চিঠির শেষাংশে মোদি লিখেছেন, আগামী দিন, মাস ও বছরগুলো তাদের ভাগাভাগি করা স্বপ্ন এবং পরিপূর্ণতায় ভরে উঠুক। তারা একে অপরের শক্তি থেকে শিখবে, অপূর্ণতাকে আলিঙ্গন করবে এবং সত্যিকারের জীবনসঙ্গী হিসেবে দায়িত্ব ভাগাভাগি করে চলবে।

সম্প্রতি এই জুটি সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ভক্তদের প্রিয় নাম বিরোশকে সম্মান জানিয়ে তারা লিখেছেন, কোনো পরিকল্পনার আগে ভক্তদের ভালোবাসাতেই তারা এক হয়ে গেছেন।

জে.এস/

রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250