বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ সালের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। সরকারের পক্ষে থেকে বলা হয়েছে তার বিরেুদ্ধে অনেক অভিযোগ এসেছে। সেগুলো আমলে নেওয়া হয়েছে। অভিযোগের মধ্যে ৪১ বছর আগে কর্ণেল তাহেরকে নিয়ে মোহন রায়হানের লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাটি অন্যতম বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

গত সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতায় মোহন রায়হানের মনোনীত হওয়ার তথ্য জানানো হয় বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে। আজ বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু পুরস্কার ঘোষণার সময় মোহন রায়হানের নাম উল্লেখ করা হয়নি।

কবি মোহন রায়হানের পুরস্কার না দেওয়ার বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সুখবর ডটকমকে বলেন, ‘মোহন রায়হান একজন কবি বটেই। ওনাকে নির্বাচিত করেছে বাংলা একাডেমি। কিন্তু নানা বিষয়ে ওনার বিরুদ্ধে সরকারের কাছে প্রচুর অভিযোগ এসেছে। কারও বিরুদ্ধে অভিযোগ এলে সরকারকে আমলে নিতে হয়। আমরা এগুলো রেখেছি। পরীক্ষা-নিরীক্ষা করে দেখে সিদ্ধান্ত দেব।’

পুরস্কার না দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার নিজের ফেসবুক পাতায় লেখেন মোহন রায়হান বলেন, ‘আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’

৪১ বছর আগে লেখা কবিতার জন্য পুরস্কার বাতিল করার তথ্য উল্লেখ করে মোহন রায়হান বলেন, ‘গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

নিজের ফেসবুক পাতায় মোহন রায়হান অভিযোগ করেছেন ৪১ বছর আগে কর্ণেল তাহেরকে নিয়ে লেখা ‘তাহরের স্বপ্ন’ কবিতা লেখার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়নি। মোহন রায়হানের এমন দাবি প্রসঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘এটাও একটা অভিযোগ। আরও কিছু আছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সমাধান করে দেব। অভিযোগ এলে তো আমলে নিতে হয়। তা না নিলে তো আপনারা (সাংবাদিক) বলবেন অভিযোগ কেন আমলে নিলেন (সরকার) না? এটা তেমন কিছু না। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। প্রকৃত বিষয়টা বুঝে সিদ্ধান্ত দেব। একদিন সময় লাগবে।’

মোহন রায়হান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250