শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন পুলিশ কমিশনার যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারকে কমিশনারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন কোনো কর্মকর্তা ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গত বুধবার পদত্যাগপত্র জমা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মো. সরওয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250