বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট হয়েছে তার ফল সংশোধন করেছে নির্বাচন কমিশন। ভোটের পরদিন প্রকাশিত গেজেটে ভোটের যে সংখ্যা দেখানো হয়েছিল, তা থেকে ১১ লাখের মতো কমেছে।

এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট কমেছে প্রায় ১০ লাখ, আর ‘না’ কমেছে ১ লাখের সামান্য বেশি। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১। আজ বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সংশোধিত গেজেট প্রকাশ করেছে।

গেল ১২ই ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট অনুষ্ঠিত হয়।

প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর-৩ আসন বাদে এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪১৬ জন। পরদিন ১৩ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের ফলের আলাদা গেজেট প্রকাশ করা হয়।

গণভোটের ফলে দেখা গেছে, ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন (৬১.০৩%)। এর মধ্যে নানা কারণে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ ভোট।

বৈধ ৭ কোটি ২৭ লাখ ২ হাজার ৩৮৬ ভোটের মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন 8 কোটি ৮২ লাখ ৬৬০ জন (৬৮.৫৯%)। বাকি ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন (৩১.৪১%) ‘না’ ভোট দিয়েছেন।

সংশোধিত গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০, ‘না’ ভোট পড়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১।

‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট মিলে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭।

এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ ভোট। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়াল ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।

আগের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০। অন্যদিকে ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। বাতিলকৃত ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯ বেড়েছে। মোট প্রদত্ত ভোটের সংখ্যা কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, আগের প্রকাশিত ফলাফলে করণিক ভুল ছিল, কিছু সংখ্যা এদিক ওদিক হয়েছে। পরবর্তীতে তা সংশোধন করে যেটা হয়েছে, তা আজ প্রকাশ করা হয়েছে। এখনও ‘হ্যাঁ’ এর সংখ্যা বেশি, তাতে কোনো বিচ্যুতি হয়নি।

গণভোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250