বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে পারেন বড়ি ভর্তা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এক খাবার হলো কুমড়া বড়ি। শীত এলেই এটি বানানোর ধুম পড়ে যায়। অনেকে একে ডালের বড়িও বলে থাকেন। সাধারণত বড় মাছ বা সবজির সঙ্গেই আমরা বড়ি খেয়ে থাকি। চাইলে কিন্তু গরম ভাতের সঙ্গে বড়ি ভর্তাও খেতে পারেন। রইলো রেসিপি-

উপকরণ: বড়ি ১ কাপ,  পেঁয়াজ বড়  ১টি,  মরিচ ৭-৮টি, রসুন ৪-৫ কোয়া, চিংড়ি মাছ একমুঠ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী।

আরো পড়ুন : ভাপা পুলি পিঠার সহজ রেসিপি জেনে নিন

প্রণালী: কড়াইয়ে তেল  দিয়ে  বড়ি  অল্প  আঁচে  মুচমুচে  করে  ভেজে  নিতে  হবে। ভাজা  হয়ে গেলে আবার কড়াইয়ে অল্প  তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, চিংড়ি মাছ ও রসুন হালকা ভেজে  নিতে হবে।  সব কিছু ভাজা হয়ে গেলে একে একে বড়ি ও পেঁয়াজ, রসুন, মরিচ, চিংড়ি বেটে নিতে হবে। বাটা হয়ে  গেলে ভর্তার সাথে কিছুটা  সরিষার তেল মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/   

বড়ি ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250