বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

তেলচিটে হয়ে গেছে গ্যাস বার্নার? যেভাবে চকচকে করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতিদিন ব্যবহারের ফলে নোংরা তেলচিটে হয়ে যায় গ্যাস বার্নার। অনেকের কাছেই রোজ গ্যাস বার্নার পরিষ্কার করা ঝামেলার কাজ। তবে সঠিক উপায় জানলে সহজেই পরিষ্কার হয়ে যায় গ্যাস বার্নার। 

এই টিপস মেনে গ্যাস বার্নার, স্টোভ সব পরিষ্কার করে ফেলতে পারবেন আপনি।  

প্রথমেই গ্যাস বন্ধ করে নিন। এরপর বার্নারের ছিদ্রে জমা ময়লা অপসারণের চেষ্টা করুন। ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন। অথবা কাঠি দিয়েও ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। এরপর একটি গামলায় সোডা পানি করে নিন। বাড়িতে থাকা ফ্রুট সল্টও ব্যবহার করতে পারেন। 

আরো পড়ুন : পানি কিংবা রোদ ছাড়াই কম্বল পরিষ্কার হবে এই ৩ উপায়ে

এ বার এই মিশ্রণে বার্নার কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর শক্ত ব্রাশের সাহায্যে বার্নারগুলো ঘষে নিন। খেয়াল রাখবেন অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন বার্নারগুলো। তারপর মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। 

এছাড়া লেবুর খোসা ও লবণ দিয়েও পরিষ্কার করতে পারেন গ্যাস বার্নার। এক টুকরো লেবু লবণে ডুবিয়ে তা দিয়ে বার্নারগুলো ঘষে নিন। দেখবেন নতুনের মতো ঝকঝক করছে। 

পাশাপাশি বাজার লিকুইড ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলেও কাজ হবে। এর জন্য একটি স্ক্রাবাবে তরল ডিটারজেন্ট নিয়ে বার্নারগুলো ঘষে নিলেই হবে। 

এস/এসি

টিপস গ্যাস বার্নার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250