বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

ঝামেলা ছাড়াই ঘর গোছানোর টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিজের ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখতে কে না পছন্দ করে। কিন্তু সময়ের অভাবে অনেক সময় তা হয়ে ওঠে না। তবে কয়েকটি কৌশল শিখে রাখলে আর সেটি হবে না। আপনার খাটনিও অনেকটা কমে যাবে। কী সেই কৌশল? জেনে নিন।

ঘর-বাড়ি পরিপাটি থাকলে সবারই দেখতে খুব ভালো লাগে। বাড়িতে কেউ এলে, ঘরের অন্দরসজ্জা দেখা মাত্রই তারা মুগ্ধ হন। কিন্তু আজকাল ব্যস্ত জীবনে ঘর গোছানোর সময় নিশ্চয় আপনারা পান না। তাই চাইলেও ঘর পরিপাটি রাখা সম্ভব হয় না। আপনিও যদি তাদেরই একজন হয়ে থাকেন, তবে কিছু ‘লাইফ সেভিং হ্যাক’ শিখে রাখতেই পারেন। যা মেনে চললে আপনার ঘর সব সময়েই থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন।

সঠিক জায়গায় জিনিস রাখুন

ঘরের যেখান থেকে যে জিনিসটি নিচ্ছেন, সেটি সেখানেই রাখুন। তাহলে দেখবেন গোছানোর কাজ অনেকটাই কমে গিয়েছে। অনেকে সময়ের অভাবে সঠিক স্থানে জিনিসটি রাখেন না। এ জন্য আপনাকে পরবর্তীতে ঘর গোছাতে বাড়তি সময় দিতে হবে। এতে পরিশ্রমও বেশি হবে। তাই এবার থেকে একটু কষ্ট করে হলেও জায়গার জিনিস জায়গায় রাখুন। দেখবেন আপনার অর্ধেক কমে যাবে।

রুটিন মেনে চলুন

একদিনে সম্পূর্ণ বাড়ি কখনও গোছানো সম্ভব নয়। তাই সপ্তাহে অন্তত ২-৩ দিন এই কাজের জন্য রাখুন। একদিনে বাড়ির একটি ঘর গোছান। সব ঘর একদিনে গোছাতে গেলেই বিপদ। ঘর গোছানো হলেও আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আলাদা আলাদা দিনে গোছালে ঘরও বেশ পরিপাটি লাগবে। সঠিক রুটিন আপনার জীবন অনেকটাই সহজ করে দেবে।

আরো পড়ুন : চশমার বিকল্প কোনো ওষুধ কি আছে?

একদিনেই ধুলা পরিষ্কার

ঘরে সাজিয়ে রাখা সামগ্রীর উপর ধুলা পড়বেই। আর সেই ধুলার স্তর পরিষ্কার করতে গিয়ে ঘাম ছুটতেই পারে। তাই প্রতি সপ্তাহে অন্তত একদিন করে ঘরের ডাস্টিং করুন। তাতেই কাজ হবে।

হঠাৎ বাড়িতে অতিথি এলে

ঘর সব সময় গুছিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু কোনো অতিথি যদি আপনাকে না জানিয়েই বাড়িতে হঠাৎ হাজির হন, তবে কী করবেন? খুব বেশি চিন্তা করতে হবে না। কাজে লাগাতে পারেন এই ট্রিকস। আলমারিতে একটা দিক খালি রাখুন, যেখানে পরা জামাকাপড় সহজেই ভাঁজ করে রাখতে পারেন। কেউ যদি হঠাৎ আপনার বাড়িতে আসেন, তাহলে পরা জামাকাপড় সেখানে তুলে রাখুন। 

ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না

ঘরে কোনো জিনিসই ছড়িয়ে রাখবেন না। কারণ কোনো একটি জিনিস আজ ছড়িয়ে রাখলে, পরে সেটি পরিষ্কার করতে হবে আপনাকে। তাই প্রতিটি জিনিসই সঠিকভাবে গুছিয়ে রাখুন। এমনকি যে পোশাকগুলো লন্ড্রিতে দেবেন, সেগুলো আলাদা ব্যাগে রাখুন। আর ঘরে ছড়িয়ে দিন রুম ফ্রেশনার।

এস/কেবি


ঘর গোছানো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250