বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

আগামী মাসে চালু হতে পারে বিমানের ঢাকা-রোম ফ্লাইট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

দীর্ঘ নয় বছর বিরতির পর আবারো ইতালির রোমে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম গণমাধ্যমকে বলেন, আমরা আশা করছি আগামী ২৬শে মার্চ থেকে ঢাকা–রোম সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬শে মার্চ থেকে ঢাকা–রোম রুটের সরাসরি ফ্লাইট চালু হবে। প্রাথমিক অবস্থায় এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান।

তিনি বলেন, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার দিয়ে ঢাকা থেকে ৯ ঘণ্টায় রোমে পৌঁছাবে ফ্লাইটটি।

আরো পড়ুন: রোজার আগেই ভারত থেকে আসতে পারে পেঁয়াজ-চিনি

জানা গেছে, সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত ইতালিতে নিয়মিতভাবে বসবাস করছেন এক লাখ ৫০ হাজার ৬৯২ জন বাংলাদেশি। যাদের অনেকেই বছরে একাধিকবার বাংলাদেশে আসা–যাওয়া করেন। তবে ঢাকা–ইতালি রুটে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের মাধ্যমে এত বিপুল বাংলাদেশি যাত্রী পরিবহন করে আসছে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইনসগুলো।

উল্লেখ্য, অব্যাহত লোকসানের কারণেই ২০১৫ সালের এপ্রিলে রোম রুটের সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চালু থাকা অবস্থায় বহরে থাকা বোয়িং–৭৭৭ ইআর উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হতো। আসন সক্ষমতার তুলনায় গড়ে ৪০ শতাংশের বেশি যাত্রী না মেলায় সে সময় প্রতি ফ্লাইটে বিমান লোকসান দিত প্রায় এক কোটি টাকা।

এইচআ/ আই.কে.জে/

বাংলাদেশ বিমান ঢাকা- রোম ফ্লাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250