বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম বাড়াবে ইউএনডিপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের সার্বিক পরিবেশ ও বনের উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে তাদের কর্মকাণ্ড বৃদ্ধি করবে। তিনি বলেন, এলক্ষ্যে বর্তমান সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে ইউএনডিপির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

মঙ্গলবার (২৩শে জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সাথে বৈঠকে পরিবেশমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। 

পরিবেশমন্ত্রী বলেন, সরকার বর্জমুক্ত বিদ্যালয় ও গ্রাম কর্মসূচি বাস্তবায়নে ইউএনডিপির সাথে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ, উদ্ভাবন ও গবেষণা, নবায়নযোগ্য শক্তি, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়েও দু’পক্ষ একযোগে কাজ করবে। 

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, ইউএনডিপি বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, সেন্সর বেইজড মনিটরিং, জলাভূমি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রমে একযোগে কাজ করবে।

আরও প[ড়ুন: বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মিশর

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, কৌশলগত যোগাযোগ ও আউটরিচ বিশেষজ্ঞ কীর্তিজাই পাহাড়ি, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ মালিহা মুজাম্মিল, প্রোগ্রাম বিশেষজ্ঞ আরিফ এম ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর পূর্বে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি এডভাইজার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ঢাকা আহসানিয়া মিশনের এক প্রতিনিধিদল মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ-সময় তারা বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার কমাতে আলোচনা করেন।

এসকে/ এএম/ 

পরিবেশমন্ত্রী ইউএনডিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250