বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

গায়ানায় প্রথম জয়ের দেখা পেলো রংপুর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৬ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার জয়ের দেখা পেলো বাংলাদেশের প্রতিনিধিরা। গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে ১৫ রানে হারিয়ে আসরে প্রথমবার জয়ের স্বাদ পেলো নুরুল হাসান সোহানের দল।

গায়ানার প্রভিডেন্সে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ১০২ রান করে অলআউট হয়েছে গায়ানা।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে গায়ানা। স্লো উইকেটে রান করতে দুই দলের ব্যাটারদেরই রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারে গায়ানার তিন ব্যাটারকে সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি। ডোয়াইন প্রিটোরিয়াস, মঈন আলি ও শিমরন হেটমায়ার দ্রুত ফিরলে পথ হারায় গায়ানা।

এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ব্যাটারদের আস-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছনে শাই হোপ। তবে ৪৪ বলে ৩৫ রানের ইনিংস দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।

আরো পড়ুন : পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

রংপুরের হয়ে ১৩ রানে ৪ উইকেট শিকার করেছেন রাব্বি। তাছাড়া ১২ রানে ৩ উইকেট পেয়েছেন হারমিত সিং। আর একটি উইকেট পেয়েছেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান।

এর আগে ব্যাট করতে নেমে ২৭ রানে ৫ উইকেট হারায় রংপুর। টপ অর্ডার ব্যর্থতার দিনে দলের হাল ধরেন খুশদিল শাহ। এই পাকিস্তানি ব্যাটার ৪৭ বলে করেছেন ৫৮ রান। তার ফিফটিতে ভর করেই লড়াই করার পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা।

গায়নার হয়ে ১৫ রানে ৩ উইকেট পেয়েছেন প্রিটোরিয়াস। আর ২১ রানে ২ উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব।

এস/ আই.কে.জে/       


রংপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250