বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

এবার প্রতিপক্ষকে ৯-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে অংশগ্রহণ করেছে ব্রাজিলও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে থাইল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করেছে ব্রাজিল। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখলো সেলেসাওরা।

শুক্রবার (২০শে সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচটিতে তারা ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। ব্রাজিলের হয়ে তিনটি গোল করেন মার্সেল, জোড়া গোল করেন পিটো এবং একটি করে গোল করেন ফেলিপ ভালেরিও, ফেরাও। আর একটি গোল আসে আত্মঘাতি থেকে। অন্যদিকে থাইল্যান্ডের একমাত্র গোলটি করেন মোহাম্মদ ওসমান মুসা।

আরো পড়ুন : যে শর্তে বয়সে বড় প্রেমিকাকে বিয়ে করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিল ৩-১ গোলে এগিয়ে ছিল। ৬ষ্ঠ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন মার্সেল। এরপর ১১ ও ২০ মিনিটে গোল করে দলের লিড বাড়ান ফেলিপ ভালেরিও ও মার্সেল। এ সময় মোহাম্মদ ওসমান মুসার কল্যাণে এক গোল শোধ করে থাইল্যান্ড।

বিরতি থেকে ফিরে দুই মিনিটের মাঝে দুটি গোল করেন পিটো ও মারলন। দলের ষষ্ঠ গোল আসে আত্মঘাতী থেকে। ৭ম থেকে ৯ম গোল করেন যথাক্রমে পিটো, মার্সেল ও ফেরাও।

এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠলো ব্রাজিল ফুটসাল ফুটবল দল। ম্যাচে হারলেও শেষ ষোলো নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে তাদের ঝুলিতে ৬ পয়েন্ট।

২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

এস/কেবি

ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250