শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

টেলিগ্রাম সিইও পাভেলকে শর্ত সাপেক্ষে জামিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারাবিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের নির্বাহী প্রধান (সিইও) পাভেল দুরভ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। বুধবার (২৮শে আগস্ট) তার জামিন মঞ্জুর করেন ফরাসি আদালত।

পাভেল দুরভকে ৫০ লাখ ইউরো জরিমানার শর্তে জামিন দেওয়া হয়। তা ছাড়া তাকে সপ্তাহে দুবার থানায় হাজিরা দিতে হবে এবং তিনি ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না।

আরো পড়ুন : ড. ইউনূসকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট

এদিকে টেলিগ্রামে সংগঠিত অপরাধের তদন্তের অংশ হিসেবে রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটররা বলছেন, তাকে ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখা হয়েছে।

শনিবার (২৪শে আগস্ট) প্যারিসের উত্তরাঞ্চলীয় বিমানবন্দর থেকে পাভেল দুরভকে গ্রেফতার করে ফ্রান্স পুলিশ। ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ানের প্রতিবেদেন বলা হয়, পাভেল দুরভ নিজ বিমানে করে শনিবার সন্ধ্যায় প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে গ্রেফতার করা হয়। 

এস/কেবি


টেলিগ্রাম সিইও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250