সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু, চলতি বছরে লাভ ২০ কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এ উপলক্ষে শুক্রবার (১৫ই নভেম্বর) বিকেলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমুখ।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, চলতি মাড়াই মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এক লাখ ৮৮ হাজার ৬৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল। এতে মিলটি ২০ কোটি টাকা লাভ করেছিল।

আরও পড়ুন: কুড়িগ্রামে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, কৃষক এ দেশের মূল চালিকা শক্তি। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের জীবনমান উন্নয়ন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের চিনি শিল্প যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। এ মিলটি গত বছর লাভ করেছিল। আমরা আশা করছি সকলের সমন্বিত চেষ্টায় বাংলাদেশ চিনি শিল্প ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

এসি/ আই.কে.জে


নর্থ বেঙ্গল সুগার মিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250