বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ডাটা প্যাকেজ নিয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১ ও ৩ দিন মেয়াদে ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৯শে জুলাই) সকালে তিনি এ তথ্য জানান।

এর আগে, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালু করা হবে।

 গত বছরের ১৫ই অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য তিন ও ১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে ৭, ৩০ ও আনলিমিটেড -এই তিন মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ৭ কোটি গ্রাহকের পছন্দ ৩ দিন মেয়াদি প্যাকেজ।

 নতুন  এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ হন গ্রাহকরা। আপত্তি তোলে মোবাইল অপারেটররাও। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েডের জন্য ফ্রি এই ৫ ভিপিএন

রোববার (২৮শে জুলাই) বিটিআরসিতে ফোর-জি নেটওয়ার্ক চালু নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

বিটিআরসির চেয়ারম্যান জানান, নির্দেশনা মেনে মধ্যরাত থেকেই প্রিপেইড ও পোস্টপেইড মিলে ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ অফার করেছে বাংলালিংক। ৩১ থেকে ৫৪ টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। প্যাকেজ চূড়ান্ত করে অনুমোদনের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে রবিও। সোমবারের মধ্যে ১ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোন।

 জানা যায়, নতুন নির্দেশনার পর সাড়ে ১২ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ১, ৩, ৭, ৩০ ও আনলিমিটেড -এই পাঁচ মেয়াদে ৪০টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা।

এসি/ আই.কে.জে/

বিটিআরসি ডাটা প্যাকেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250